এ বছরে সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগমী ০২রা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ৩০শে র্মাচ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে । ২২শে এপ্রিল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং এখান থেকেই পরীক্ষার রুটিন সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য যে ২০২০ সালে করোনা প্রকোপের কারনে HSC পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের বিগত জেএসসি ও এসএসসি বা তার সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে তাদের এইচএসসি ফল প্রকাশ হয়েছিল এবং ২০২১ ও ২০২২ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছিল। ২০২৩ সালে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেয়া হয় তবে এবার থেকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেয়া হবে।
এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস
২০২৬ সালের পরীক্ষার নতুন রুটিন এপ্রিল মাসের ২২তারিখ প্রকাশ করা হয়েছে এবং সকলের জন্যে তা নিচে দেয়া হবে।
পরীক্ষার সময়সূচি: উচ্চ মাধ্যমিকের দেশের ৯টি সাধারন শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে, পরীক্ষা শুরু ০২রা জুলাই ২০২৬ তারিখ থেকে আর শেষ হবে ০৮ই আগষ্ট। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আলিম, ডিআইবিএস, বিএম পরীক্ষাও শুরু হবে ----শে --- থেকেই।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ১৫ই আগষ্টের মাঝে শেষ করতে হবে।
নয়টি সাধারন শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, যশোর, বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ডের এইচএসসি এক সাথে শুরু হয়ে থাকে। প্রকাশিত রুটিন এখানে দেখুন।
আলিম পরীক্ষার সময়সূচি
কারিগরি বোর্ডের বিএম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার সময়সূচি
একনজরে এবারের এইচএসসি পরীক্ষা:
| পরীক্ষা শুরু | ০২রা জুলাই ২০২৬ |
| পরীক্ষা শেষ | ০৮ই আগষ্ট ২০২৬ |
| ব্যবহারিকের তারিখ | ১৫ই আগষ্ট ২০২৬ |
| রুটিন প্রকাশ | ২২শে এপ্রিল ২০২৬ |

এইচএসসি পরীক্ষার রুটিন



শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা রাখে। প্রকাশিত রুটিন কোন পরিবর্তন হলে তা এখানে সংযোজন করা হবে। ডাউনলোড করতে চাইলে নিচ থেকে পিডিএফ ফাইলে রুটিন ডাউনলোড করতে পারবেন।
|
Attachment(s) |
|
| 1.2 MB | |
