আসছে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চ মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে। গত ২৪ আগষ্ট ৯টি সাধারন শিক্ষা বোর্ডের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে। এখান থেকেই পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারবেন। এবছর থেকে পূর্ণ সিলেবাস অনুযায়ীই পরীক্ষা গ্রহন করা হবে।
রুটিন ২০২৭: সারাদেশে ৯টি শিক্ষা বোর্ডের মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ২০২৭ সালের রুটিন প্রকাশিত হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুযায়ী ১৪ই মার্চ ২০২৭ থেকে পরীক্ষা শুরু হবে এবং সমাপ্ত হবে ১৫ই এপ্রিল ২০২৭ তারিখে। এছাড়া ২২ এপ্রিল ২০২৭ এর মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা গ্রহন করার জন্যে নির্দেশ দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত আগষ্ট মাসে পরীক্ষার তারিখ ঘোষনা করে। উল্লেখ্য যে একই সাথে এসএসসি’র সমমান মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষাও শুরু হবে। আমাদের ওয়েবসাইটে সবগুলি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ২০ লক্ষের অধিক পরীক্ষার্থী অংশগ্রহন করবে। তাদের মধ্য থেকে শুধু মাত্র পাসকৃত ছাত্র-ছাত্রীরাই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তির জন্যে সুযোগ পাবে।

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস
|
একনজরে এবারের এসএসসি পরীক্ষা |
|
| পরীক্ষা শুরু |
১৪ই মার্চ ২০২৭ |
| পরীক্ষা শেষ |
১৫ই এপ্রিল ২০২৭ |
| পরীক্ষার রুটিন প্রকাশ | ২৪ আগষ্ট ২০২৬ |
| ব্যবহারি পরীক্ষা |
১৫ - ২২ এপ্রিল ২০২৭ |
| সুত্র: | www.dhakaeducationboard.gov.bd |
| If you have found this content useful, please Like, Share or Comment below | |
পরীক্ষার সময়সূচি:


শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পরবর্তি ৬০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়। মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার রুটিনের ডাউনলোড লিংক নিচে দেয়া আছে।
|
Attachment(s) |
|
| 4 MB | |
