আপনার ভাষা নির্বাচন করুন

৩১শে অক্টোবর এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অনেক শিক্ষার্থী ও অভিভাবকের নিকট তাদের প্রাপ্ত রেজাল্ট অপ্রত্যাশিত মনে হতে পারে। বা করো ধারনা হতে পারে যে তিনি আরো ভাল পরীক্ষা দিয়েছেন কিন্তু সে অনুযায়ী ভাল রেজাল্ট আসে নি। কখনো কখনো আবার পরীক্ষক ছাত্র-ছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র দেখতে গিয়ে ভুল করে করে থাকেন। কোন শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের এ ধরনের সন্দেহ হলে তারা পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্যে আবেদন করতে পারবেন।

 

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট


পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণের আবেদন খুবই সহজ এবং নিজের মোবাইল থেকেই এসএমএসের মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্যে আবেদন করা যায়। প্রতিটি সাবজেক্টের উত্তরপত্র পুণঃমূল্যায়নের আবেদন করতে প্রয়োজন ১৫০টাকা।

০১লা নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে ০৭ নভেম্বর ২০২৬ তারিখে।


পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে আবেদন করতে হবে অনলাইনে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে নির্দিষ্ট ওয়েভসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদন করতে হবে।



উল্লেখ্য যেসব বিষয়ে ১ম ও ২য় পত্র রয়েছে সেগুলিতে আবেদন করতে ৩০০টাকা করে ফি প্রদান করতে হবে।

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি

 আবেদন করুন

 

 পুনঃনিরীক্ষণ আবেদন শুরু  ০১লা নভেম্বর ২০২৬
 পুনঃনিরীক্ষণ আবেদন শেষ  ০৭েই নভেম্বর ২০২৬
Pin It
এখানে আপনার মতামত দিন